বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ, এক লাখ লিটার তেল খরচের দাবি রাশেদ খাঁনের

রাজনীতি ডেস্ক:

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চে প্রায় এক লাখ লিটার তেল খরচ হতে পারে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, বর্তমান সরকারের বয়স ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে।

রাশেদ খাঁন লিখেছেন, ‘কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ।’ জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াতের একতাবদ্ধ হয়ে মাঠে নামার সম্ভাবনা দেখা যায় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই জামায়াত লংমার্চের ঘোষণা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি লংমার্চে আওয়ামী লীগ অংশ নিলেও জামায়াতের আপত্তি থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, ‘৭১-এর গণহত্যাকারী দল ও ২৪-এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।’

দেশের চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, জাতীয় সংকটের বিষয়টি জামায়াতের কাছে মুখ্য নয়; দলটি শুধু ক্ষমতাকে গুরুত্ব দেয়। তাঁর দাবি, জাতীয় সংকটকে পুঁজি করে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করতে যাচ্ছে জামায়াত।

পোস্টের শেষ দিকে তিনি প্রশ্ন রাখেন—‘ক্ষমতা না জনতা?’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493