রাজনীতি ডেস্ক:
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ধরন এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
দুদকের উপস্থাপিত অভিযোগের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি পোস্ট দেন মনিরা শারমিন।
পোস্টে তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের ধরন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অভিযোগসংক্রান্ত তথ্য উপস্থাপনের পদ্ধতি নিয়েও সমালোচনা করেন। একই সঙ্গে দুদকের সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়েও তিনি তীব্র প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে-
‘এ কেমন দুর্নীতি করলেন Asif Mahmud? ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্য করে প্রতি কর্মকর্তা থেকে মাত্র ১ লাখ ৪৬ হাজার করে নিল। তাও আবার ৪ জন মিলে। ছিহ! লজ্জার ব্যাপার! বিএনপির মাথায় তাও ব্রেন্ট আছে। এক ভিসি ৩ কোটি!
আর সরকারের প্রতি অনুরোধ, দুদকের মুখপাত্র যাকে দিয়ে প্রেস কনফারেন্স করাইছেন, খুবই অনভিজ্ঞ এবং আনস্মার্ট। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারে না। এক লাইন বলতে ১৪ বার তোতলায়। তারমধ্যে নার্ভাস হয়ে “প্রাথমিক সত্যতা” বলে ফেলছে। সেইটা আবার সাংবাদিকদের অনুরোধ করছে যাতে ঐ শব্দটুকু বাদ দিয়ে ভিডিও প্রচার করে।
নাহ! জমাইতে পারলো না!’

