বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির সভাপতি পদ ছাড়লেন জাহিদ আহসান

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্তে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493