বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা অত্যাচার ও অবিচার করা হয়েছে: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক:

দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতীতে ধারাবাহিকভাবে নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও সেসবের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের অত্যাচার ও অবিচার করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এসব ঘটনার বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী ও নিরপেক্ষ অবস্থানে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

তিনি বলেন, সরকার কিংবা বিরোধী দল—সবার প্রধান জাতীয় দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশ বর্তমানে সার্বিকভাবে কিছুটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা ছাড়া কার্যকর ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493