বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি বলেন, জনগণের স্বার্থেই এ লংমার্চের আয়োজন করা হয়েছে। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় তারা দৃঢ়ভাবে কাজ করে যাবেন।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, কোনো ধরনের দুর্নীতি ও চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

লংমার্চকে কেন্দ্র করে শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে। সেখান থেকেই কর্মসূচি শুরু হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493