বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

নানা ধরনের অপশক্তিরা সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তবে শত প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।

মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি। এটাই বাংলাদেশের চিরাচরিত সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির পরিচয়।’

তিনি জানান, দেশের তিন ধর্মের জন্য তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ হবে এবং সেগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

বিএনপির এই নেতা বলেন, এসব ট্রাস্ট বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ট্রাস্টগুলো প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ যথাযথভাবে সংরক্ষণ করবে।

রিজভী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদ মোতাবেক সবাই এক ছায়াতলে।’ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493