বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক, চলমান উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493