খুলনা প্রতিনিধি:
খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে অনার্স প্রথম বর্ষ (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।
এ সময় কলেজ শাখা ও খুলনা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের বিভিন্ন দিক, পড়াশোনায় মনোযোগ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সময়ের সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতেই এ ধরনের ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

