খুলনা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা শওকত হোসেন বাবুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাকে খুলনা জেলা আহ্বায়ক কমিটির দায়িত্ব ও দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে নানা আলোচনা ও মতবিরোধ দেখা দেয়। কমিটিতে পদ পাওয়া-না পাওয়া এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে কয়েকজন নেতাকর্মীর মধ্যে অসন্তোষও প্রকাশ্যে আসে। এর মধ্যে মোল্লা শওকত হোসেন বাবুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা সিদ্ধান্তের বিস্তারিত কারণ প্রকাশ করা হলে তা আরও স্পষ্ট হবে।

