রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

ফ্যাসিস্ট একবার পালালে আর ফিরে আসতে পারে না: আমানউল্লাহ আমান

রাজনীতি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কোনো ফ্যাসিস্ট একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে তার আর ফিরে আসার সুযোগ নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব কথা বলছেন, সেগুলো বাস্তবায়নের সক্ষমতা তার নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা যা বলে, সেটা সে কখনো করে না। শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া ও উল্টোপাল্টা কথা বলছে।’

আমানউল্লাহ আমান বলেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ ও ডাকাতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে তাদের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস, এসআরবি-১০-এর ডিএডি নাজির হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্টরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581