রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সম্প্রচারের দাবি তাজনূভা জাবীনের

রাজনীতি ডেস্ক:

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ধারাবাহিক বৈঠক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তাঁর মতে, বৈঠকগুলো সরাসরি সম্প্রচার করা হলে সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষের মতামত সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন এবং সেগুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করার সুযোগ পাবেন।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তাজনূভা জাবীন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি গণ্যমান্য সাংবাদিক, সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বিশেষ কমিটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গেও বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে তিনি জানতে পেরেছেন, আগামী ২৪ তারিখ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাজনূভা জাবীন বলেন, এসব বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হলে ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ আলোচনাগুলো সরাসরি শোনার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সঙ্গে বর্তমান বৈঠকগুলোর পার্থক্য কী, সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষ কী মতামত দিচ্ছে এবং জুলাই সনদে দেওয়া মতামতের সঙ্গে বর্তমান প্রস্তাবগুলোর কী কী পার্থক্য রয়েছে—এসব বিষয় সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণের কাছে আরও স্পষ্ট হবে। একই সঙ্গে বিভিন্ন মতামত তুলনা ও বিশ্লেষণ করাও সহজ হবে।

পোস্টে তাজনূভা জাবীন বলেন, এ আয়োজন জনগণের স্বার্থে করা হচ্ছে। এটি কোনো দলীয় বিষয় নয়, রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা আগে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকলে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বর্তমান বৈঠকগুলো সরাসরি সম্প্রচারে আপত্তি কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581