রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন আংশিক কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানায়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581