বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

খুলনাকে ডেঙ্গু মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে—মোহাম্মদ মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, এডিস মশার কাছে জিম্মি হয়ে পড়েছে খুলনাবাসী। ডেঙ্গুর আগ্রাসী থাবা বর্তমানে চরম আকার ধারণ করেছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেরই চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছে রক্ত। ডেঙ্গু আক্রান্তদের রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যাচ্ছে। রক্তের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর স্বজনরা রক্তের জন্য দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি মশার কামড় থেকে রক্ষার জন্য মশারি ব্যবহার এবং আবদ্ধ জায়গায় কীটনাশক ছিটানোরও আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। ‘আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় ও ডেঙ্গু মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানান।’ আগামী ১১ সেপ্টেম্বর সকালে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিতব্য খুলনা মহানগরীর রুকন সম্মেলনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহবান জানান। তিনি বলেন রুকন সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। সম্মেলন শুরু হবে সকাল ৭টায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ প্রমুখ।
মহানগরী আমীর বলেন, খুলনা বিভাগজুড়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৮৩ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৫ জন।
সভায় মহানগরী আমীর আরও বলেন, “জনগণের রায় যদি প্রত্যাখ্যান করা হয়, জনগণও সেই সরকারকে প্রত্যাখ্যান করবে।” তিনি বলেন, জনগণের ভোট ও গণরায়ের প্রতি সম্মান দেখানো রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার পরিণতি ভালো হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার হরণ করেছিল। এখন বিএনপিও দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করে আবারও জনগণের ভোটাধিকার হরণের পথে হাঁটছে। তিনি বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি ১১ দলীয় ঐক্যকে রাজপথে ঠেলে দিয়েছে। আজকে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সার নেই! একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে! আইনশৃঙ্খলার চরম অবনতি, মানুষের কোনো নিরাপত্তা নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার যেসব অধ্যাদেশ জারি করেছিল তারমধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ গুলো বিএনপি সরকার বাতিল করে দিয়ে পুরোনো ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, লংমার্চের মাধ্যমে যদি জনগণের ৬ দফা দাবি আদায় না হয় তবে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে বরে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।#

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493