রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মরহুম আজিজুলহাসান দুলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুনতাসির আল মামুনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আহমেদ সিরাজী রুবেলের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক টিটু, সাইফুল ইসলাম মল্লিক, আতিকুর রহমান রূবেল বিশ্বাস, মঞ্জুর শাহিন রূবেল, মাহমুদ আকুন্জি, নাইম হাসান হাসিব, সিফাত আহমেদ রিকি, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সোনাডাঙ্গা থানার আহবায়ক সৌরভ, শেখ জুয়েল, কুতুবউদ্দিন আনসারী রাজু, শাহিন, আসরাফ হোসেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে আজিজুল হাসান দুলু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ নেতা শেখ সাদী, মিরাজুর রহমান মিরাজ, আব্দুল আজিজ সুমনের মাতা, ইস্তিয়াক আহমেদ ইসতির বড় বোনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581