বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে কেডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, মাগুরা আমার নির্বাচনী এলাকা হলেও খুলনা আমার প্রাণের শহর। গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে আমি খুলনাবাসীর সাথে মিলেমিশে একাকার। তাই খুলনার সার্বিক উন্নয়নে অবশ্যই আমি অংশীদার হবো। খুলনার উন্নয়নে আমার পক্ষ থেকে যা করা দরকার আমি তাই করবো। বিশেষ করে কেডিএ’র জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো; যখন যে মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন আমি নিজে কেডিএ চেয়ারম্যান মনার সাথে যাবো। দৃঢ়তা ব্যক্ত করে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে। খুলনার উন্নয়ন হবে।
গতকাল রোববার (১৬ আগস্ট) দুপুরে কেডিএ’র সম্মেলন কক্ষে কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। শুরুতেই কেডিএ’র গৃহীত প্রকল্পসমূহ ও কার্যক্রম সম্পর্কে ডিজিটাল উপস্থাপনা প্রত্যক্ষ করেন মাননীয় মন্ত্রী।
এসময়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী আরও বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিগত সরকারের আমলে কেডিএ’র কর্মকর্তাদের কোনো কাজ ছিল না; এখন সকলকে সততার সাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুধু অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জন, স্বনির্ভর জাতি গঠন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ বিশ^দরবারে মাথা তুলে দাঁড়াবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য কুদরতে আমীর এজাজ খান, কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, বোর্ড সদস্য এমএম মাহমুদুর রহমান, রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) ড. জাকিয়া সুলতানা, অর্থরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ^াস, স্থপতি জিনিয়া হক পিংকি, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা এমএম হোসেন আলী, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (বাজেট ও নিরীক্ষা) মো. মামুনুল আবেদীন, উপ-পরিচালক (প্রশাসন) মো. ইজাদুর রহমান ও মো. সাইফুল ইসলাম প্রমুখ।।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493