রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সাতক্ষীরা

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি পদে মো. মোস্তাক আহমেদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় শামসুর রহমান লালটু ও এসএম জাকির হোসেন দুজনকেই বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সদস্য সচিব ছিলেন সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব।

সভাপতি পদে মো. মোস্তাক আহমেদ ও এমএ আজিজ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে মোস্তাক আহমেদ বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মুহাঃ আসাদুজ্জামান ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ সভাপতি পদে শামসুর রহমান লালটু ও এসএম জাকির সমান ভোট পান। পরে নির্বাচন কমিশনার উপস্থিত সবার সম্মতি নিয়ে দুজনকেই বিজয়ী ঘোষণা করেন।

যুগ্ম সম্পাদক পদে মোজাফফর হোসেন পলাশ বিজয়ী হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফারুক হোসেন রাজ ও গোলাম রসূল। সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তাজ উদ্দীন আহমেদ রিপন।

প্রচার ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে মিল্টন কবীর বিজয়ী হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজওয়ান উল্লাহ।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে মোস্তফা হোসেন বাবলু এবং দপ্তর সম্পাদক পদে মোর্তজা হাসান নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ফারুক, আসাদুজ্জামান আসাদ ও আহসানুল্লাহ।

নির্বাচনের মাধ্যমে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন কমিটির নেতৃত্বে কলারোয়ার সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581