রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবের পর বুধবার বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসব।

বুধবার তালার মেলাবাজার, খলিষখালী, দলুয়া, মাগুরা, ইসলামকাটি, কুমিরা ও পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, তালার কপোতাক্ষ নদের দুই তীরে প্রতিমা বিসর্জন দেখতে হাজারো নারী-পুরুষের সমাগম ঘটে। এ সময় নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিসর্জনকে কেন্দ্র করে নদীর তীরে বসে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, প্রসাধনসামগ্রী, মিষ্টিসহ বিভিন্ন পণ্যের দোকান।

এ ছাড়া বিকেল থেকেই দলুয়া ও শালিকা নদীর তীর এবং মাগুরা ও ইসলামকাটির কপোতাক্ষ নদের তীরে মানুষের ঢল নামে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নদীতীরবর্তী এলাকাগুলো মুখর হয়ে ওঠে।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। প্রিয় দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে ভক্তদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিসর্জন শেষে অনেক ভক্ত চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে বাড়ি ফেরেন।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581