রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সাতক্ষীরা

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের পদত্যাগের পাশাপাশি তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবিও তোলেন তাঁরা।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মন্টু, আবুল কালাম মোড়ল, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের সময় গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে আশ্বস্ত করে ভোট নিয়েছেন। নির্বাচনের পর তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা যাচাই করে গাজী নজরুল ইসলামসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

কর্মসূচির একপর্যায়ে সড়কের ওপর গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা রেখে তাতে জুতা নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়।

এদিকে, মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। ওই কিশোরীকে বিয়ে এবং কাবিননামা সংক্রান্ত বিভিন্ন তথ্যও পরে প্রকাশ্যে আসে।

এরই মধ্যে রোববার রাজধানীর ন্যাম ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানা গেছে। এসব নোটে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581