বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে জেলা প্রশাসন।

পুলিশের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই গোপালগঞ্জ শহর এবং গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও সতর্ক অবস্থান নিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আগাম নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও জানান, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493