বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

সুনামগঞ্জে যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে পৌর প্রশাসন। সোমবার দুপুর ২টা থেকে শহরের ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮টি মামলা করা হয়। এসব মামলায় ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে রাখা কিছু মালামাল জব্দ করা হয়।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, যানজট নিরসনে অনিবন্ধিত অটোরিকশা আটক করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়কের দুপাশের অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদ করা স্থানগুলো যাতে আবার দখল না হয়, সে জন্য সেখানে স্থায়ীভাবে পৌরসভার স্টাফ রাখা হবে। শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493