রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

দুর্নীতি ও অপরাধ দমনে সরকার শুরু থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে: খন্দকার মারুফ

কুমিল্লা প্রতিনিধি:

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অপরাধ দমনে সরকার আপসহীন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মারুফ হোসেন বলেন, দুর্নীতি ও অপরাধ দমনে সরকার শুরু থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধীর কোনো দল বা আদর্শ নেই। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের ফাঁকফোকর দিয়ে যাতে তারা বেরিয়ে যেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের কঠোর নজরদারি বাড়াতে হবে।

তিনি বলেন, স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত সাত মাসে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়েছে বলেও দাবি করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে খন্দকার মারুফ বলেন, ভাষণটি ছিল দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক। এতে জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সমন্বয় করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে তুলে ধরেছেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সরাসরি প্রণোদনা পৌঁছানো, কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজ করার সুযোগ তৈরি হবে।

খন্দকার মারুফ অভিযোগ করেন, দেশের চলমান পরিস্থিতি অস্থিতিশীল করতে শেখ হাসিনা ও তাঁর নেতারা বিদেশে অবস্থান করে হুমকি-ধমকি দিচ্ছেন। জনগণ নিষিদ্ধ সংগঠনের সহিংসতার যেকোনো অপচেষ্টা নস্যাৎ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ওই সরকারের সময়ে ‘দুঃশাসন, জুলুম ও নিপীড়নের’ কারণে দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, তারেক রহমান সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। আগামী দিনে তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581