রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

লালমনিরহাটে ৭০ বস্তা সার পাচার, একজনের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭০ বস্তা সার পাচারের সময় আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই সার ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। একটি মুদি দোকান ও পাশের একটি গোডাউন থেকে এসব সার কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পাচারের উদ্দেশ্যে পিকআপ ও ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সারবোঝাই যানবাহন আটক করেন।

আটক করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বিএডিসির সার ডিলার শফিকুল আলমকে ২০ হাজার টাকা এবং সারপুকুর ইউনিয়নের বিএডিসির সার ডিলার মনিরুজ্জামান মনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপ্টিবাড়ি ও সারপুকুরের সার ডিলারদের বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে। সার পাচারের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক করা সারের বিষয়ে আরও তদন্ত করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581