পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
১৫ আগষ্ট শনিবার সন্ধায় চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা প্রেসক্লাব সভাপতি নুর হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম. একে জাহাঙ্গীর, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি শফিউল আজম, যুগ্ম সম্পাদক ফারুক রহমান বিন্জু,
অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রচার সম্পাদক ওবায়দুল হক পিবলু, ক্রীড়া সম্পাদক সুজিত দক্ত, সদস্য আবদুল্লাহ আল নোমান, কায়সার আলম প্রমুখ। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিক হলেন এমন একজন ব্যক্তি যিনি নিরপেক্ষভাবে, সততা ও নৈতিকতার সাথে তথ্য সংগ্রহ, যাচাই এবং সংবাদ প্রকাশ করেন। তিনি কোনো নির্দিষ্ট গণমাধ্যমের সাথে যুক্ত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরেন।
বর্তমানে ভুঁইফোড় একটি চক্র কন্টেন্ট বানিয়ে ভিউ ব্যাবসা করার আড়লে জাতিকে কাছপ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি সরকারের উর্ধতন সংশ্লিষ্ট কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

