বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ঝিনাইদহে কাভার্ড ভ্যান থেকে ১,৬৫২ বোতল মাদক উদ্ধার, যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ১,৬৫২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ১,০৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিল রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতের দিকে ঝিনাইদহ সদর থানার হামদহ বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল হামদহ বাইপাস মোড়ে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়। এ সময় মাদক বহনের অভিযোগে কাভার্ড ভ্যানের সঙ্গে শাহিনকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

অভিযান শেষে উদ্ধার করা মাদক ও কাভার্ড ভ্যানসহ শাহিনকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৬-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493