বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাষ্ট্রপতি নির্বাচন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে? জানালো আইন মন্ত্রণালয়

ন্যাশনাল ডেস্ক:

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি সাংবিধানিক প্রশ্ন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতায় এ প্রশ্নের উত্তর দিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

কেন ডেপুটি স্পিকার শপথ পড়াবেন?

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের দায়িত্বগুলো বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন।

এ অবস্থায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনাও স্পিকারের দায়িত্বের অংশ হওয়ায় সেই দায়িত্ব ডেপুটি স্পিকারের ওপর বর্তেছে বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির শপথ পরিচালনার সাংবিধানিক প্রক্রিয়া ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়ে ফাইল পাঠিয়েছিল। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইন মন্ত্রণালয় তাদের সাংবিধানিক ব্যাখ্যা প্রদান করে।

মির্জা ফখরুল বনাম অলি আহমদ

আজকের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখোমুখি হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বিধান অনুযায়ী গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ওই আসনে কোনো ভোট পড়বে না।

ভোটের পরই শপথের প্রস্তুতি

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হবে। আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিফ হুইপ জানিয়েছেন, অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493