বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া এ ভোটে সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ভোট গ্রহণের শুরুতেই ভোট দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন।

ভোট শুরুর আগে সংসদ সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া ও ভোট প্রদানের নিয়ম ব্যাখ্যা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ অনুসরণ করেই পুরো নির্বাচন পরিচালিত হচ্ছে।

সিইসি জানান, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। ব্যালটে এক নম্বরে রয়েছেন অলি আহমদ এবং দুই নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটারদের হাতে ব্যালট পেপার পৌঁছে দেবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ব্যালট পাওয়ার পর প্রথমে এর মুড়িতে নিজের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

এরপর ব্যালট পেপারে থাকা প্রার্থীদের নামের বিপরীতে নির্ধারিত স্থানে পছন্দের প্রার্থীর পক্ষে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালটটি নির্ধারিত বাক্সে জমা দেওয়ার মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।

জাতীয় সংসদে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। গণনা শেষে বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল পরবর্তী সময়ে সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংসদ সদস্যদের প্রয়োজনীয় সহায়তা করছেন বলে জানিয়েছেন সিইসি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493