বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনার খানজাহান আলী রোডের ফুটপাত দখলে নির্মাণসামগ্রী ও হকার, পথচারীদের দুর্ভোগ চরমে

এস এম মহিউজ্জামান (শামীম):

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ খানজাহান আলী রোডের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে নির্মাণসামগ্রী, ভ্রাম্যমাণ হকার ও ফার্নিচার ব্যবসায়ীদের দখলে। ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক পথচারীকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

এতে যানবাহনের সঙ্গে পথচারীদের সংঘর্ষের আশঙ্কা বাড়ছে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ফুটপাতের ওপর বালু, পাথর, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। কোথাও আবার ফুটপাতজুড়ে ফার্নিচার সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি ফুটপাতের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ দোকান ও অস্থায়ী স্থাপনা বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতের বড় একটি অংশ কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের এই পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবারও একইভাবে ফুটপাত দখল হয়ে যায়।
ব্যস্ত এই সড়কে পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক মানুষ চলাচল করেন। ফুটপাত ব্যবহার করতে না পারায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহনের চাপের মধ্যে এ পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।


স্থানীয়দের দাবি, খানজাহান আলী রোডের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করতে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে নির্মাণসামগ্রী ফুটপাত ও সড়কের পাশে রাখার ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493