বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

নগরীতে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর অবস্থানের বার্তা নবাগত পুলিশ কমিশনারের

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও কার্যকর, জনবান্ধব ও সুসংহত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা করেছেন সদ্য দায়িত্ব গ্রহণকারী খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।

সোমবার (০৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার। এতে অপরাধ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় কমিশনার মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে অপরাধ দমনে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। একই সঙ্গে প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্সের দায়িত্বে থাকা জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব এম. এম. শাকিলুজ্জামান; এছাড়াও কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493