বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

নতুন রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

রাজনীতি ডেস্ক:

বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রমকে জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত ও অভিনন্দন জানান সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। পরে টিএসসি, ভিসি চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তেজগাঁও কলেজসহ ঢাকার চার মহানগর, বিভিন্ন থানা ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সালেহ মো. আদনান বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সরকারের প্রতি তরুণ সমাজের আস্থা বাড়িয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জন্য একটি মানবিক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

মিছিলজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল “তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার”, “১৮০ দিনের যাত্রা, সামনে এগোনোর প্রত্যাশা”, “ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ”, “তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন” এবং “তারেক রহমানের আয়োজন, দেশে চলছে বৃক্ষরোপণ”।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রমকে সামনে রেখে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া উদ্যোগগুলো আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে তাদের। একই সঙ্গে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493