বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় যুবশক্তি আহবায়ক বাপ্পির ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনা ব্যুরো:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষুধপত্র দেওয়া হয়। এসময় এনসিপি ও এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুষ্ঠান বাস্তবায়নের ভূমিকায় দেখা যায়৷

জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবার এই আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় এবং ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপার সুবিধায় সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493