খুলনা ব্যুরো:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুতের ওপর চাপ কমানোর লক্ষ্যে খুলনায় যাত্রা শুরু করেছে ‘আল বারাকা এনার্জি সলিউশন’। এটি আল বারাকা জুয়েলার্স-টু এর সহযোগী প্রতিষ্ঠান।
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার মৎস্য বীজ খামারের বিপরীতে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন কেন্দ্র চালু করা হয়েছে। এখানে সৌরবিদ্যুৎভিত্তিক বিভিন্ন পণ্য ও প্রযুক্তি সরবরাহের পাশাপাশি সোলার সিস্টেম স্থাপন ও সংশ্লিষ্ট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রদর্শনীতে দেখা যায়, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ইনভার্টার ও বিদ্যুৎ বিতরণ প্যানেলের মাধ্যমে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর সুবিধা দেখানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সহজলভ্য করতে বিভিন্ন ধরনের সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সোলার সিস্টেম স্থাপন এবং সার্ভিসিংয়ের সুবিধাও থাকবে।
সৌরবিদ্যুতের প্রসারে এমন উদ্যোগ বিদ্যুতের বিকল্প উৎস তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রতিষ্ঠানটির প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়, বিকল্প জ্বালানি ব্যবহার এবং দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির প্রয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার মৎস্য বীজ খামারের বিপরীতে ‘আলবারাকা এনার্জি সলিউশন’ নামে একটি নবায়নযোগ্য জ্বালানি নির্ভর ইলেকট্রিক পণ্যের সমারোহ। প্রতিষ্ঠানটি স্বতাধীকারি আলবারাকা জুয়েলার্সের কর্ণধার মো. শহিদুল ইসলাম।
প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সরাসরি বিদ্যুতের ওপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি ও আমদানির মাধ্যমে ক্রয়-বিক্রয়, ব্যবহার বৃদ্ধি ও সহজলভ্য করার পাশাপাশি জনগণের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হবে।
প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে বিশেষ আকর্ষণীয় উইন্ড টারবাইন, যা স্বয়ংক্রিয়ভাবে বাতাসের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। এটি খুলনায় সরবরাহ করা প্রথমদিকের একটি পণ্য বলে জানানো হয়েছে।
এছাড়া বিভিন্ন অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, সোলার মাল্টিমিডিয়া সিসি ক্যামেরা, সোলার প্যানেল, পোর্টেবল সোলার ইনভার্টার, সেল ও ইনস্টল করার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এক্সপার্টের মাধ্যমে সোলারনির্ভর বৈদ্যুতিক পণ্যের বাসায় ও শোরুমে সার্ভিসিংয়ের ব্যবস্থাও থাকবে।
সোলারের মাধ্যমে সিলিং ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, লিফট, রাইস কুকার, এয়ার কন্ডিশনার, চার্জিং স্টেশনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রায় ২ হাজার মেগাওয়াট পর্যন্ত ক্যাপাসিটির সোলার স্টেশন ইনস্টল করার ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

