বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কনা খাতুন ওই গ্রামের কৃষক মামুন মিয়ার মেয়ে।

পরিবারের নিকটাত্মীয় লিটন হোসেন জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল কনা। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর কনাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে পুকুর থেকে তোলা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493