খুলনা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)কে খুলনা জেলা কমিটির আহ্বায়ক করার বিষয়টি নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা চলছে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে ফয়জুল্লাহকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক সব মিলিয়ে তাকে জেলা নেতৃত্বে দেখতে চান অনেকে।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ফয়জুল্লাহর মতো অভিজ্ঞ ও কর্মীবান্ধব নেতৃত্ব খুলনা জেলা এনসিপিকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, মাঠপর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করতে সক্ষম।
নেতাকর্মীরা বলছেন, যোগ্য নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এখন তাদের প্রধান প্রত্যাশা।
সে বিবেচনায় হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)কে খুলনা জেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি তৃণমূলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। নেতৃত্ব নির্ধারণে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

