বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার উদ্যোগ মানবে না জামায়াত: ড. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দেওয়ার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় মেধার বদলে আর্থিক লেনদেন প্রাধান্য পাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বগুড়া পর্যটন মোটেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে। যোগ্য ও মেধাবী তরুণরা চাকরির ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। এতে অর্থের বিনিময়ে নিয়োগের সুযোগ তৈরি হয়ে মেধাবীরা আরও পিছিয়ে পড়বেন।

তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” মতবিনিময় সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তাঁর দাবি, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সরকার নির্বাচনের ফলাফল গ্রহণ করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।

গণভোটের রায়কে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা ছাড়াই বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে বিরোধী দল কোনো ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে দাবি আদায়ের চেষ্টা করা হবে। সেখানে দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেল।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আবদুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আবদুল হাকিম সরকার, আবদুল বাছেদ, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মহানগর নায়েবে আমির মাওলানা আবদুল হালিম বেগ এবং সেক্রেটারি আ.স.ম. আবদুল মালেকসহ দলটির মহানগর ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারিয়েট সদস্যরাও সভায় অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493