স্টাফ রিপোর্টারঃ
খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের নব গঠিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির ১ম সভা আজ (মঙ্গলবার) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু। সভার শুরুতে সভাপতি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে এ সিটি ইউনিটের ভাবমূর্তি সমুজ্জল রাখতে হবে।
সভায় নগরীর শান্তিধাম মোড়স্থ রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের জমি সংক্রান্ত, কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রসঙ্গে ও আজীবন সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আরিফুজ্জামান অপু, সদস্য শেখ হাফিজুর রহমান মনি, শামসাদ আতিক কিশোর, ডা. হুমায়রা মুসলিমা বাবলী, মোঃ শামসুজ্জামান চঞ্চল, সিটি ইউনিটের উপ সহকারী পরিচালক মোসাঃ রেক্সোনা খাতুন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

