খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার খুলনা মহানগর বিএনপির সভাপতির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগরের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পাশাপাশি বিএনপির মহানগর নেতৃত্বের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু গাজী, যুগ্ম আহ্বায়ক ইউসা জহীর, সৈয়দ আশরাফুল ইসলাম, মো. মিনা মানিক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রবিউল ইসলাম মনি ও গুলে জান্নাত।
এ ছাড়া মহানগর কমিটির সদস্য মো. রাফেল, মো. দাউদ আল রশিদ শাওন, রমজান খলিফা, মো. সেলিম খান জয়, এস এম হাসান সাইফ শশী, মো. ওয়াসিম শেখ, মো. মাসুম হোসেন, মলয় মুখার্জি, তপু, সাইদুল শরীফ, স্বপন, মনির, সৈয়দ লিটন, ওবায়দুল ইসলাম কালাম, মো. মশিউর রহমান, নাসির শেখ প্রান্ত, মো. নুরুল ইসলাম ও নুপুর আক্তার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে বিএনপির মহানগর নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা বলেন, খুলনা মহানগরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

