বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যে তুচ্ছ-তাচ্ছিল্যের মনোভাব এবং নিজেকে শিক্ষক ভাবার মানসিকতার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের ভূমিকা পালন করবেন—এমন দুঃসাহস দেখিয়েছেন। তবে সংসদ সদস্যরা কারও ছাত্র হওয়ার জন্য সেখানে আসেননি।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান বজায় রেখে বিরোধীদলীয় নেতা বলেন, বৃহস্পতিবার নতুন করে এসব শব্দ উচ্চারণ করা হয়নি। সংসদ অধিবেশন শুরু হওয়ার দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন—এমন দুঃসাহস তিনি দেখিয়েছেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন, তা বোধগম্য নয়। সংসদ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতামত ও বক্তব্য তুলে ধরতে আসেন বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।

সংসদে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493