বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

গাইবান্ধায় পুলিশ সুপারের বাংলোর গার্ডের ওয়াশরুম থেকে পুলিশ সদস্য মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনের (বাংলো) ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান (নাম) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের বাংলোর ব্যারাকের একটি ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ দেখতে পান সেখানে থাকা অন্য পুলিশ সদস্যরা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া তাঁকে কয়েকবার ডাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে খোলা হয়।

দরজা খোলার পর ভেতরে হাবিবুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল এবং তিনি ভবনের একটি রডের সঙ্গে ঝুলছিলেন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493