বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

সাড়ে চার মাস পর নাটকে ফিরলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক:

দীর্ঘ প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ না নেওয়ায় অভিনেত্রী তানজিন তিশার নাটক ছেড়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিরতির পর ইতোমধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।

গত বছর সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘সোলজার’-এ যুক্ত হওয়ার পর থেকেই নাটকের কাজে তানজিন তিশাকে নিয়মিত দেখা যায়নি। দীর্ঘ বিরতির কারণে ভক্ত-অনুরাগীদের মধ্যেও প্রশ্ন উঠেছিল, সিনেমায় ব্যস্ততার কারণে তিনি কি নাটক থেকে সরে যাচ্ছেন?

তবে তিশা জানিয়েছেন, নাটক থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

সম্প্রতি শুটিংয়ের ফাঁকে নাটকে ফেরার কারণ জানাতে গিয়ে তানজিন তিশা বলেন, “প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। এ কারণে সবাই ধরে নিয়েছিল, সিনেমার জন্য হয়তো নাটক ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি—আমার শিকড় আমি কখনো ভুলি না। নাটক আমার শিকড়, একই সঙ্গে এটি আমার ভালোবাসার জায়গা।”

তিনি আরও বলেন, “যখন মনে হলো আবার শুরু করা উচিত, তখন চয়নিকা দিদির ‘প্রথম দেখার পর’ নাটকের জন্য শিডিউল দিই। এর আগে আরও একটি নাটকের কাজ করেছি।”

এদিকে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি রয়েছে। আগামী মাসে বাকি অংশের শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

সিনেমাটির গল্পে একজন সাধারণ মানুষের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি উঠে আসবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সোলজার’।

সিনেমাটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এতে আরও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে।

নাটকে ফেরার পর তিশা মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে ‘প্রথম দেখার পর’। এতে তানজিন তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, “‘প্রথম দেখার পর’ একটি সুন্দর ভালোবাসার গল্প। দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আগের কাজগুলোর মতো এবারও দর্শকদের ভালোবাসা পাব বলে আশা করছি।”

দীর্ঘ বিরতির পর নাটক ও সিনেমা দুই মাধ্যমেই তানজিন তিশার নতুন কাজ নিয়ে এখন দর্শকদের আগ্রহ বাড়ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493