বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

অর্থাভাবে থমকে যাওয়া জান্নাতুলের চিকিৎসায় পাশে জুবাইদা রহমান

খুলনা প্রতিনিধি:

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁর উদ্যোগে জান্নাতুলের সুচিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুলের পরিবারের অসহায়ত্বের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ডা. জুবাইদা রহমানের নজরে আসে। এরপর তিনি দ্রুত শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ আগস্ট) দুপুরে খুমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি কিছু সময় জান্নাতুলের শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ সময় জেডআরএফ সদস্য ডা. এম আর হাসানের সঙ্গে জান্নাতুলের পরিবারের ভিডিও কলে কথা বলারও ব্যবস্থা করা হয়।

জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাঁদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। অভাব-অনটনের সংসারে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। আট বছরের একটি ছেলেসহ দুই সন্তানকে নিয়ে তিনি চরম সংকটে রয়েছেন।

তিনি বলেন, জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পরে কয়রার একটি হেফজখানায় ভর্তি হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

আজমিরা বেগম বলেন, মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই জান্নাতুলের দুই পা ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। পরে তার নার্ভের জটিলতা দেখা দেয়। দীর্ঘদিন শয্যাশায়ী থাকায় শরীরে বেড সোরও (শয্যাক্ষত) হয়েছে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না। দুই দিন আগে এক ব্যক্তি জান্নাতুলের দুরবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর সংশ্লিষ্টরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে জান্নাতুলকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জেডআরএফ সদস্য ডা. এম আর হাসান বলেন, জান্নাতুলকে নিয়ে প্রকাশিত ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান সহায়তার উদ্যোগ নেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি তদারকের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার জান্নাতুলের সুচিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।

খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শনিবার রাতে তাঁকে বিষয়টি জানানো হয়। এরপর তিনি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জান্নাতুল ও তার মায়ের সঙ্গে কথা বলেন। জান্নাতুলের দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493