বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

তারেকের ‘আমজনতার দলে’ যোগ দিলেন হিরো আলমের নায়িকা লাভলি লিপি

বিনোদন ডেস্ক:

চিত্রনায়ক হিরো আলমের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা নায়িকা লাভলি লিপি এবার রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি তারেকের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’-এ যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে লাভলি লিপি বলেন, “আমজনতার তারেক আমার একজন পছন্দের মানুষ। যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, ঠিক আমার মতো। তিনি প্রতিবাদী একজন কণ্ঠস্বর। আর দেশ ও দশের জন্য এ ধরনের মানুষ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি এই প্রথম রাজনীতিতে যুক্ত হলাম। ইনশাআল্লাহ, যেন দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি।”

লাভলি লিপির রাজনীতিতে যোগদানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিনোদন জগতের পরিচিত মুখ হিসেবে তিনি এবার রাজনৈতিক অঙ্গনে কীভাবে ভূমিকা রাখেন, সেটিই দেখার বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493