বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।

সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাযথভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিএনপি আয়োজিত এসব কর্মসূচিতেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493