বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ইসরায়েলের তেল আবিবজেরুজালেম মহাসড়কে দাবানল বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমেন এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে দেশটির গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যস্ততম কয়েকটি মহাসড়কের অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) ইসরায়েলি পুলিশের এক ঘোষণায় জানানো হয়, দাবানলের ঝুঁকির কারণে রুট-৬ মহাসড়ক উভয় দিক থেকেই যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে চালকদের রুট-৪৪৪ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বেন শেমেন এলাকার রুট-১ মহাসড়কের পূর্বমুখী অংশও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারী যানবাহন রুট-৪৪৩ দিয়ে বিকল্প পথে পরিচালিত হচ্ছে।

পুলিশ জনগণকে বন্ধ থাকা সড়কগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সম্ভাব্য দীর্ঘ যানজটের কথা মাথায় রেখে ধৈর্য ধরতে, জরুরি সেবাদানকারী বাহিনীর কাজে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করতে এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ২১টি অগ্নিনির্বাপণ ইউনিট ও চারটি অগ্নিনির্বাপণ বিমান একযোগে কাজ করছে। তাদের প্রচেষ্টায় দাবানলের বিস্তার আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493