বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন বেতন কাঠামোর সুবিধা: শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘদিন মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। এ ছাড়া প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলা চলমান ছিল। বর্তমানে এসব মামলা নিষ্পত্তি হয়েছে এবং নিয়োগের প্রক্রিয়া চলছে।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ক্রস-বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে মেধাস্বত্বও (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দেশে আমদানি করতে পারব।’

শিক্ষার ক্ষেত্রে শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীর অভাব নেই। এ দেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফলাফল করছে। তাদের রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশে এনে সেই মেধাকে কাজে লাগাতে হবে।’

বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও জানান শিক্ষামন্ত্রী।

কুয়েটের অডিটোরিয়াম কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493