বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার, একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার এবং ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়ার দারোগাপাড়া এলাকায় কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া কুব্বাত আলীর বাসায় অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে সন্ধ্যার দিকে ওই বাসা থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ দেশীয় তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের কোনো সন্ধান না পাওয়ায় বিকেলে পুনরায় অভিযান চালানো হয়।

পরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে দারোগাপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493