বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিতলমারী বিএনপি নেতা বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডাব্লু বিশ্বাসকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডাব্লু বিশ্বাসকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

তবে বহিষ্কারের বিষয়ে ডাব্লু বিশ্বাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ফাঁসের ঘটনায় তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ বালার ওপর হামলার ঘটনার পর তিনি কয়েক রাত ঘুমাতে পারেননি। ওই সময় অসুস্থ অবস্থায় তিনি অডিওতে কথা বলেছিলেন।

ডাব্লু বিশ্বাস বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মেনে নিয়েছি।” তবে অডিওতে কী বক্তব্য ছিল বা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493