বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আবহাওয়া

নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে ৬টি লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক:

চলতি সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি তিন থেকে পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে কোনোটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা সাময়িকভাবে বাড়তে পারে।

আগস্টে বৃষ্টিপাত কমেছে

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে বিভাগভেদে বৃষ্টিপাতের চিত্র ছিল ভিন্ন। আগস্টে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক মাত্রার কাছাকাছি। অন্যদিকে দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকলেও তাপমাত্রা বেশি থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকাগুলোকে বাড়তি সতর্ক থাকতে হতে পারে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493