বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

খুলনা ব্যুরো:

দীর্ঘ এক যুগের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। খুলনা প্রেসক্লাব চত্বরসহ নগরীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রার্থীদের আনাগোনায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

প্রার্থীদের প্যানা, ফেস্টুন ও প্রচারণায় প্রেসক্লাবের সড়ক ও চত্বরজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন প্রার্থনার পাশাপাশি নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা গত ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয় দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেটের সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে জমা পড়ে ১৬টি। সভাপতি পদে আবু তৈয়ব মুন্সী এবং সহসভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ছয়জন মনোনয়নপত্র জমা দেন। পরে সদস্য পদে মাসুদ আল হাসান মনোনয়ন প্রত্যাহার করায় বাকি পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন—হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী।

ফলে ১১টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি ও পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর চারটি পদে সরাসরি ভোট হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী। নির্বাচনে ভোটার রয়েছেন ১৫৩ জন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান ও দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা।

সহসাধারণ সম্পাদক পদে লড়াই

সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম ও দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।

কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মো. রাজু আহমেদ ও দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি খাঁন আহসানুল আমিন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মো. খায়রুল আলম ও এশিয়ান টাইমসের প্রতিনিধি মো. আলামিন শিকদার।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। খুলনা প্রেসক্লাব চত্বর থেকে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। প্যানা-ফেস্টুনে ছেয়ে গেছে প্রেসক্লাবের আশপাশের এলাকা।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে ঘিরে সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। ১৫৩ জন ভোটারের ভোটে চারটি গুরুত্বপূর্ণ পদে শেষ পর্যন্ত কারা বিজয়ী হন, এখন সেদিকেই তাকিয়ে খুলনার সাংবাদিক সমাজ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493