রাজনীতি ডেস্ক:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরেছেন।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম নেবেন বলে জানা গেছে।

