খুলনা প্রতিনিধি:
জাতীয় ছাত্রশক্তির খুলনা জেলা শাখার পুনর্গঠিত আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে আসাদুল্লাহ গালিবকে আহ্বায়ক এবং শেখ আহমেদ ওমর হামজাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাহাত সরদার ও এম এম আবুল কাশেম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিমাত হাসান সুজন, মো. শহীদুল্লাহ সরদার, সানোয়ার হোসেন শান্ত, হাসান মাহমুদুজ্জামান, হাওলাদার তৌহিক ও মো. আরাফাত বিশ্বাস।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে তানভীর রহমান তামিম ও মোস্তাফিজুর রহমানকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন পলাশ মুদি, মো. ইব্রাহিম সুজন, খায়রুল ইসলাম সুমন, আনিছুর রহমান আনিস, শেখ মাহিনুজ্জামান ও ইমাম হাসান।
অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির খুলনা জেলা শাখার মূখ্য সংগঠক করা হয়েছে তামিম হাসান লিওনকে। সংগঠক হিসেবে রয়েছেন মো. সারিক আহমেদ, তাসনিম রহমান সারিক, মুনা হাসান, আপন সাহা, মাহতি মুহাম্মাদ মুহিন, শামীম হোসেন সোহাগ, সাজেদুল শেখ ও শাওয়েব শাহরিয়ার নাহিদ।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তাওহিদুল ইসলাম তামিম, সেতু গোলদার আবির ইয়াসিন, মো. কৌশিক আহমেদ শুভ, আপসানা ইসলাম বৃষ্টি ও আইয়ান চৌধুরীকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটি খুলনায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে।

